1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোরবানির হাটের ইজারা কেন্দ্র করে হামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রি: বাগেরহাটে ৩ জন গ্রেপ্তার বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, মোহনগঞ্জে যুবক পলাতক [নলডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০১ জন মাদকসেবী গ্রেফতার এবং আদালত কর্তৃক সাজা প্রদান] ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় আইসিটি বিভাগের সংবাদ সম্মেলন বেনাপোল বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেন: নৌপরিবহন প্রতিমন্ত্রী বাগেরহাটে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ

মেয়ের বিয়ের কেনাকাটার টাকা সড়কে, ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
Oplus_131072

স্টাফ রিপোর্টার: মোঃ জুয়েল রানা

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান প্রবেশ মুখের সড়কে টাকা পেয়ে তা মালিককে ফেরত দিয়েছে ট্রাফিক পুলিশ।

মেয়ের বিয়ের কেনাকাটা করতে রোববার বিকালে তাজুল ইসলাম নামে এক ব্যক্তি ওই টাকা নিয়ে গ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে এসেছিলেন।

নবীনগর উপজেলার রসুলপুর গ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশা করে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢোকার সড়ক কাউতলী মোড়ে আসেন। তখন অসাবধানবশত তার কাছে থাকা একটি ব্যাগ সড়কে পড়ে যায়, যেটিতে ৫০ হাজার টাকা ছিল।

ওই সময় সড়কে দায়িত্বরত ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের এটিএসআই নুরুল আমিন ব্যাগটি নিয়ে দেখেন এতে ৫০ হাজার টাকা আছে। তিনি বিষয়টি সহকর্মীসহ অনেককে অবহিত করেন। এরই মধ্যে তাজুল ইসলাম এসে টাকার খোঁজ করলে ও উপযুক্ত প্রমাণ দিলে টাকা বুঝিয়ে দেওয়া হয়।

টাকা ফেরত পাওয়া তাজুল ইসলাম বলেন, মেয়ের বিয়ের কেনাকাটার করার জন্য তিনি শহরে এসেছিলেন। টাকার ব্যাগটি হারানোর পর খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারি ট্রাফিক পুলিশ পেয়েছে। তথ্য প্রমাণ দেওয়ার পর তারা সেটি বুঝিয়ে দেন। তিনি ওই ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রাসেলুর রহমান বলেন, ওই ব্যক্তির হারিয়ে যাওয়া টাকা পেয়ে এটিএসআই নুরুল আমিন তাকে জানান। পরে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এরই মধ্যে ওই ব্যক্তি টাকা নিতে নিলে এলে তাকে তা ফিরিয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট