1. live@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ফরিদপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ জনসেবায় ও কর্মীদের আহবানে মাঠে নামছেন ইউপি চেয়ারম্যান পদপার্থী, এস এম হোসেন জাফরিন পাশা রাজবাড়ীর বহরপুর বাজারে আগুনে ১০ দোকান পুড়ে ছাই নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, দুই মামলা মাদারীপুর সদর হাসপাতালে ডায়রিয়ার রোগী সেজে কেবিন ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক অ্যাম্বুলেন্স চালক ও তার প্রেমিকাকে আটক করেছে পুলিশ। যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
Oplus_131072

সমান্তরাল ডেক্স রিপোর্ট:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে পুলিশের পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাদের উভয়কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে তালসার পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. তবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তালসার গ্রামে অভিযান পরিচালনা করে। আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে স্থানীয় ইব্রাহিমের কাঠগোলার সামনে মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—তালসার গ্রামের মো. ওমর আলীর ছেলে মো. ইব্রাহিম খলিল (২৯) এবং একই এলাকার মো. শুকুর আলীর ছেলে মো. রাসেল হোসেন (২১)।

আটকের পর আসামিদের কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করানো হয়। ডোপ টেস্টের রিপোর্টে দুজনেরই মাদক গ্রহণের বিষয়টি পজিটিভ আসে। এরপর প্রয়োজনীয় নথিপত্রসহ এসআই মো. তবিবুর রহমান আসামিদের ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন।

আদালতে উপস্থাপনের পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাক্ষ্য-প্রমাণ ও ডোপ টেস্টের রিপোর্ট পর্যালোচনা করে রায় ঘোষণা করেন। রায়ে আসামি মো. ইব্রাহিম খলিলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। অপর আসামি মো. রাসেল হোসেনকে ৭ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আসামিদের অতিরিক্ত সাজা ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে তালসার পুলিশ ক্যাম্পের এসআই মো. তবিবুর রহমান জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং এই ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট