নাটোর জেলার লালপুর থানার এস আই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান খোন্দকার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ইং ২৭/০৮/২০২৬ তারিখ রাত্রী ১০.৪৫ ঘটিকার সময় লালপুর থানাধীন গোপালপুর রেলগেটের উত্তর পাশে মকসেদ শপিং কমপ্লেক্সের সামনে , মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালে মাদক ব্যবসায়ী মোঃ সাব্বির হোসেন (২৮), পিতা-মোঃ জালাল উদ্দিন, মাতা মোসাঃ সাহেদা বেগম সাং-ভবানীপুর, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোরকে ১০ (দশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক আটক করা হয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে অদ্য ইং ২৮/০৮/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।