1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির সুরের আয়োজনে গান ও কবিতার মায়াবী সন্ধ্যা সুর, ছন্দ আর কবিতায় মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা ইটনায় দেশীয় মাছের উৎপাদন বাড়াতে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীর একই পরিবারের তিনজনসহ নিহত ৭, শোকের ছায়া কলমের বদলে বুলেট! সাংবাদিক লুৎফুজ্জামান হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কিশোরগঞ্জের নিউটাউনে জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ আদালতে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১টি পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ আটক-১ সাংবাদিক আলিফ হত্যা: অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিসিটিভি ও ফেসবুক পোস্ট নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

বাগেরহাটে ব্রিজের কাজ না করে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে : সংবাদ সম্মেলন

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের কাজ শুরু না করেই ৫০ লাখ টাকা আত্মসাত এবং চরম অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন ।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল। লিখিত বক্তব্যে তিনি জানান, ৩ কোটি ৮৪ লাখ ৪ হাজার ২১ টাকা অনুমোদিত চুক্তি মূল্যের এই ব্রিজটির কাজ গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে শুরু হয়ে ১২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। ব্রিজের কাজটি করার অনুমতি পান ঝিনাইদহ কাঞ্চন নগর এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নিশীথ বসু। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান আজ পর্যন্ত কোন কাজ শুরু করেনি।
​সংবাদ সম্মেলনে আরও অভিযোগে বলেন, স্থানীয় আল আমিন নামের এক ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে অবৈধ যোগসাজসে মাধ্যমে এই ব্রিজের কাজ সংক্রান্ত ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে কাজ না করেই ব্রিজের নির্মাণকাজ স্থগিত রাখা হয়েছে।
​ব্রিজটি নির্মাণ না হওয়ায় এলাকার জনসাধারন কয়েক ঘণ্টা পায়ে হেটে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়া এবং অসুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এর আগে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে বারাকপুর বাজারে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মানববন্ধন এবং এলজিইডি অফিসে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি।
​সংবাদ সম্মেলন থেকে অতিসত্বর পুনরায় দরপত্রের (টেন্ডার) মাধ্যমে ব্রিজটির নির্মাণকাজ শুরু করার দাবি জানানো হয়। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত ঠিকাদার, নির্বাহী প্রকৌশলী, পিডি, সিনিয়র প্রকৌশলী এবং অভিযুক্ত আল আমিনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট