1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ঢোল আর ঢাকের তালে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত। ডিমলায় প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে অনুপ্রবেশের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মহেশপুরে পুলিশের অভিযানে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার বেনাপোলে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দূতাবাসের ছাড়পত্র পেয়ে দেশে ফিরলো বেনাপোল মৃত্যুবরনকারী ভারতীয় পাসপোর্টযাত্রীর মরদেহ গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী  নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, ৭৭ বছরের বৃদ্ধার সংবাদ সম্মেলন মহম্মদপুরে পানিতে ডুবে জাবেদের মৃত্যু

দূতাবাসের ছাড়পত্র পেয়ে দেশে ফিরলো বেনাপোল মৃত্যুবরনকারী ভারতীয় পাসপোর্টযাত্রীর মরদেহ

মো: জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ভারতীয় দূতাবাসের ছাড়পত্র নিয়ে দেশে ফিরলো যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে মৃত্যুবরনকারী ভারতীয় পাসপোর্টযাত্রী গৌতম মিস্ত্রি (৫৫) এর মরদেহ।

গত ২২ আগস্ট ভিসা নিয়ে স্বামী স্ত্রী বাংলাদেশে আসেন। বরিশালে আত্মীয়ের বাড়ি বেড়িয়ে দেশে ফেরার সময় গত বুধবার (২ সেপ্টেম্বর) স্ট্রোক করে বেনাপোলে মৃত্যু বরন করেন তিনি। তার পাসপোর্ট নং ঞ-৩৩৬১৬১১। তিনি কলকাতার ৭৮/১, কালিয়া নগর সুরিয়া সেন পল্লীর রমনী মিস্ত্রীর ছেলে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরে গেছে।

মরদেহের সাথে থাকা গৌতম মিস্ত্রির স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, দুই সপ্তাহ আগে আমি আমার স্বামী গৌতম মিস্ত্রিকে নিয়ে বাংলাদেশের বরিশালে আমার বাবার বাড়ি এবং অন্য আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গত বুধবার দেশে ফিরে যাওয়ার জন্য বেনাপোলে আসি। গাড়ি থেকে নামার পর পরই আমার স্বামী গৌতম মিস্ত্রি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ অংশে মারা যাওয়ায় বিভিন্ন কাগজপত্রের কারনে মৃতদেহ নিয়ে দেশে ফিরতে পারিনি। প্রায় তিনদিন পর হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট, স্থানীয় থানার জিডি এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের ছাড়পত্র নিয়ে স্বামীর মরদেহ নিয়ে শুক্রবার দেশে ফিরে যাচ্ছি। তবে বাংলাদেশের মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার কাছে কোন টাকা পয়সা ছিল না। এ দেশের মানুষ আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। মরদেহ গাড়িতে উঠানো নামানো থেকে শুরু করে সার্বিক সাহায্য তারা করেছে।

তিনি আরো বলেন, বেনাপোল ইমিগ্রেশনের ওসি স্যার এবং স্থানীয় কিছু লোকজন বেশকিছু টাকা পয়সা জোগাড় করে দিয়েছিলেন। যা দিয়ে ঢাকা যাওয়া আসা খাওয়া দাওয়া সব খরচ এদেশের মানুষ বহন করেছে। কিন্তু আমার নিজের ভাইকে ফোন করেছিলাম সে আমাদের দেখতে পর্যন্ত আসেনি। এদেশের মানুষের মানবিকতাকে ধন্যবাদ জানানো ছাড়া আমার আর কিছু দেওয়ার নেই।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, গত বুধবার স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরনকারী ভারতীয় পাসপোর্টযাত্রীর মরদেহ শুক্রবার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে গেছে। যেদিন ওই যাত্রী মারা গিয়েছিলেন সেদিন মৃত গৌতম মিস্ত্রির স্ত্রীর কাছে ডেথ সার্টিফিকেট এবং থানার জিডি কপি ছাড়া আর কোন কাগজপত্র ছিলনা। পরে দূতাবাসের ক্লিয়ারেন্স আনার পর বেনাপোল ইমিগ্রেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার স্ত্রী জাহানারা মিস্ত্রি স্বামীর মরদেহ নিয়ে ভারতে চলে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট