ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি জনাব মো. আবু হানিফা ও সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট লেখক ও কলামিস্ট জনাব হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব জনাব আব্দুল মালেক, মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব আমিনুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন এবং নবগঠিত এডহক কমিটির সভাপতি জনাব মো. আবু হানিফা।
এ সময় বক্তারা হাবাসপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবগঠিত এডহক কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবাসপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. ইব্রাহিম খান।