1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটির সুরের আয়োজনে গান ও কবিতার মায়াবী সন্ধ্যা সুর, ছন্দ আর কবিতায় মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা ইটনায় দেশীয় মাছের উৎপাদন বাড়াতে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীর একই পরিবারের তিনজনসহ নিহত ৭, শোকের ছায়া কলমের বদলে বুলেট! সাংবাদিক লুৎফুজ্জামান হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কিশোরগঞ্জের নিউটাউনে জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ আদালতে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১টি পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ আটক-১ সাংবাদিক আলিফ হত্যা: অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিসিটিভি ও ফেসবুক পোস্ট নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

মাটির সুরের আয়োজনে গান ও কবিতার মায়াবী সন্ধ্যা সুর, ছন্দ আর কবিতায় মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা

মাসুদ মাহাতাব, ঢাকা:
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সুরের মূর্ছনা, কবিতার আবেগ আর শিল্প-সাহিত্যের নান্দনিকতায় মুখর হয়ে উঠল রাজধানীর সেগুনবাগিচা। মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গান ও কবিতার মায়াবী সন্ধ্যা’। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত ও কবিতার মনোমুগ্ধকর পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সারোয়ার মাহিন, পীযূষ ইসলাম ও হাসিনা মমতাজ। তাঁদের সুরেলা কণ্ঠে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মিলনায়তন। পাশাপাশি গান ও কবিতার ব্যতিক্রমী উপস্থাপনায় ফাতেমা সুলতানা সুমি দর্শক-শ্রোতাদের মাঝে তৈরি করেন ভিন্নধর্মী আবহ। শিল্পীদের পরিবেশনায় সন্ধ্যাটি হয়ে ওঠে আনন্দ, আবেগ ও নান্দনিকতার এক অনন্য সম্মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, গীতিকার ও সমাজসেবক মোহাম্মদ মোমেন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসেরা কবি ও পরিবেশবিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কবি, কথাসাহিত্যিক, গীতিকার ও সাবেক অতিরিক্ত অর্থসচিব আহমেদ ফরিদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি, সাংবাদিক ও সংগঠক বেল্লাল হাওলাদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অভিনেতা এ বি এম সোহেল রশিদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আজম আক্তারসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম। সাংস্কৃতিক চর্চা মানুষের সৃজনশীলতাকে বিকশিত করে, সম্প্রীতির বন্ধন দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক চিন্তা ও মননশীলতার পথে এগিয়ে নিতে সহায়তা করে। তাঁরা দেশীয় শিল্প-সাহিত্যের বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ঊর্মী হোম রায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট