1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪ কেজি গাঁজাজব্দ আটক ২ কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভোররাতে অধ্যক্ষের কক্ষে আগুন ইবিতে সিসিআরটিবির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি দেড় যুগেও সংস্কার হয়নি আমতলী শহর রক্ষা বাঁধ, ঝুঁকিতে পৌরবাসী বাগেরহাটের মোংলা ও শরণখোলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর পত্নীতলায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইটভাটার নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখায় এক ইটভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইটনায় এনসিপি নেতাকে বহিষ্কার, ছড়ানো ভিডিওকে ‘ভুয়া ও ভিত্তিহীন’ দাবি গাজীপুরে পারিবারিক কলহে যুবকের গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী পলাতক জামালপুর-ময়মনসিংহ রোডে রাজিব বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত, সিন্ডিকেটের কাছে অসহায় যাত্রীরা

মাদকের সঙ্গে জড়িতদের ‘সামাজিকভাবে দাফন করা হবে না’

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্থানীয় মসজিদের মুসল্লি, মসজিদ কমিটি ও গণ্যমান্য ব্যক্তিরা।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাইতুশ শরফ জামে মসজিদে অনুষ্ঠিত এক আলোচনা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাদক নির্মূলে সামাজিকভাবে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান বাইতুশ শরফ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোমিন।

স্থানীয়রা জানান, মাদক সেবন, বিক্রি, সরবরাহসহ মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের অপরাধমূলক কর্মকাণ্ডে কোনো ধরনের প্রশ্রয় না দেওয়া, তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতন করা এবং মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মাদক নির্মূল কমিটির সভাপতি আব্দুর আল রহিম বলেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসল্লিদের সিদ্ধান্ত অনুযায়ী মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে পাঁচটি বিষয়ে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা হলো, মৃত্যুর পর তাদের সামাজিকভাবে দাফন করা হবে না, মসজিদের খাটিয়া ব্যবহার করা হবে না, ইমাম তাদের বাড়িতে খাবার গ্রহণ করবেন না, তাদের পরিবারের সামাজিক অনুষ্ঠানে কেউ অংশ নেবেন না এবং মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের উদ্দেশ্য কাউকে অপমান করা নয়। মাদকের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ ও সচেতন করা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সবাইকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজে বাঁচতে এবং সমাজকে বাঁচাতে এগিয়ে আসতে হবে।’
এ সময় মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিন, মাদক নির্মূল কমিটির সভাপতি আব্দুর আল রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট