ঝিনাইদহের মহেশপুর উপজেলার শামছুল হুদা খান কলেজের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রানিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামছুল হুদা খান কলেজের নবনির্বাচিত সভাপতি ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া ও সোহাগ খান, আজমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামছুল হুদা খান কলেজের অধ্যক্ষ এ বি এম শাহ আলম।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রানিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান এবং কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা কামনা করেন।