1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুরের গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি উত্তীর্ণদের অভিনন্দন, অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর আহ্বান নবাব আলী হাসিব খানের জাতীয় যুব দিবসে মহেশপুরে যুব র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে এইচএসসি ফলাফলে পাসের হার ৫২.১২ শতাংশ: ব্যর্থ শিক্ষার্থী, নাকি শিক্ষা ব্যবস্থা? এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়োগপত্র নেই, বেতন নেই; তবু ২৭ বছর ধরে মানুষের নিরাপত্তায় বেলাল বিশ্ব সঞ্চয় দিবস ২০২৬-এ স্বনির্ভর দলগুলোর মধ্যে উপকরণ বিতরণ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সৌর প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের বেনাপোল সীমান্ত এলাকায় ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক

জাতীয় যুব দিবসে মহেশপুরে যুব র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে যুবসমাজের সার্বিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং দক্ষ যুবশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আর্থিক সহায়তার অংশ হিসেবে তাদের মাঝে চেক বিতরণ করা হয়।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে তরুণদের দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তারুণ্যের শক্তি, দেশের সমৃদ্ধি—এই প্রত্যয়কে সামনে রেখে জাতীয় যুব দিবসের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট