1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুরের গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি উত্তীর্ণদের অভিনন্দন, অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর আহ্বান নবাব আলী হাসিব খানের জাতীয় যুব দিবসে মহেশপুরে যুব র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে এইচএসসি ফলাফলে পাসের হার ৫২.১২ শতাংশ: ব্যর্থ শিক্ষার্থী, নাকি শিক্ষা ব্যবস্থা? এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়োগপত্র নেই, বেতন নেই; তবু ২৭ বছর ধরে মানুষের নিরাপত্তায় বেলাল বিশ্ব সঞ্চয় দিবস ২০২৬-এ স্বনির্ভর দলগুলোর মধ্যে উপকরণ বিতরণ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সৌর প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের বেনাপোল সীমান্ত এলাকায় ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সৌর প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের

ইবি সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঘন ঘন লোডশেডিংয়ের বিকল্প সমাধান ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সৌর প্যানেল স্থাপনের দাবিতে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের বরাবর এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী ও জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. ফারুকুজ্জামান খান। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, পরীক্ষা, গবেষণা এবং আবাসিক হলে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় শিক্ষা ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে ক্যাম্পাসের সব প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনসহ আবাসিক হলগুলোতে সৌর প্যানেল স্থাপন করা এখন সময়ের দাবি।

নেতারা আরও বলেন, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সৌর প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়েও এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা ও খরচ কমার পাশাপাশি লোডশেডিং হ্রাস এবং পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখতে পারবে বলে স্মারকলিপিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট