মো: হাসান আলী, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি সহ অন্যান্য জনগরুত্বপূর্ণ বিষয়ে গণযোগাযোগ অধিদপ্তরের গৃহীত বহুমুখী পরিকল্পনার অংশ হিসেবে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ঝিনাইদহ জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু-সাঈদ,মহেশপুর আরডিসি সংস্থার নির্বাহী প্রধান মোঃ আব্দুর রহমান,গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কামাল আজাদ,সাবেক বিজিবি সার্জেন অফিসার মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন তথ্য অফিসের সহকারী প্রসান্ত বিশ্বাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদুর রহমান,নাসরিন খাতুন,ছমির উদ্দীন,আব্দুল হালিম চঞ্চল সহ স্থানীয় সুধীজন। বক্তারা বলেন ডেঙ্গু প্রতিরোধ নৈতিকতা মূল্যবোধ সম্পর্কে সচেতনতা মানব পাচার ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ সামজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার নিয়ে আলোচনা করেন তার সাথে সাথে মেয়েদের আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করার জন্য মায়েদের সচেতন হওয়ার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক ওয়ালিউল্লাহ।
মহেশপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তেরর আয়োজনে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার আমির হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যে উপর
আত্মনির্ভরশীল ও সমাজ উন্নয়নে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।