1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৭৫ অসহায় নারীকে সেলাই মেশিন দিল জেলা পরিষদ সিটি কর্পোরেশন নির্বাচনেও দলীয়করণ করতে চায় সরকার: ইবিতে শিবির সভাপতি সাদ্দাম আমতলীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন মহেশপুরের গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি উত্তীর্ণদের অভিনন্দন, অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর আহ্বান নবাব আলী হাসিব খানের জাতীয় যুব দিবসে মহেশপুরে যুব র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে এইচএসসি ফলাফলে পাসের হার ৫২.১২ শতাংশ: ব্যর্থ শিক্ষার্থী, নাকি শিক্ষা ব্যবস্থা? এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়োগপত্র নেই, বেতন নেই; তবু ২৭ বছর ধরে মানুষের নিরাপত্তায় বেলাল

আমতলীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে উৎসবমুখর পরিবেশে বরিশাল বিভাগ থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আমতলী প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. জাকির হোসেন, আমতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি তালুকদার মো. কামাল, আমতলী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মো. ইকবাল হোসেন তালুকদার, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন, দৈনিক বাংলাদেশ বাণীর আমতলী উপজেলা প্রতিনিধি আবু জিহাদ এবং আমতলী প্রেসক্লাবের সদস্য নাসরীন সুলতানা সিপু। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মো. শাওন খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার প্রতিফলন। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সংবাদপত্র অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করতে পারে। দৈনিক বাংলাদেশ বাণী তার প্রকাশনার দুই বছর অতিক্রম করে বরিশাল বিভাগের পাঠকদের কাছে পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি করেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং পেশাগত নৈতিকতা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সংবাদমাধ্যমের দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটিই বেড়েছে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে এলাকার সাধারণ মানুষের সমস্যা, উন্নয়ন, সম্ভাবনা এবং জনদুর্ভোগের বিষয়গুলো সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ বাণীর প্রকাশনা, সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে শুভেচ্ছা ও আশাবাদ ব্যক্ত করা হয়। পরে পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকাটির পক্ষ থেকে সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি আগামী দিনগুলোতে আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট