মো: বদিউল আলম খন্দকার বিদ্যুৎ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার ৫ নং মাটিন্দর ইউনিয়নে বাংলাদেশ সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) ইউনিয়নের বোয়ালি ওয়ারি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের উপস্থিতিতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সুবিধাভোগী পরিবারগুলোর কাছে সামাজিক সুরক্ষা ও সরকারি সহায়তা পৌঁছে দেওয়া। বিশেষ করে প্রান্তিক ও অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো সরকারি সহায়তার আওতায় আসবে এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।