নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কথিত জ্বালাও-পোড়াও, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে মাগুরার মহম্মদপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আমরা জুলাই যোদ্ধা, মাগুরা জেলা শাখার মহম্মদপুর উপজেলা কমিটির সদস্য সচিব আরশাফুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।