1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মান্দারবাড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাফরিন পাশার আনুষ্ঠানিকভাবে জীবনবৃত্তান্ত জমা হবিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি অধিবেশন অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত ২ রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা আমতলীতে যথাযোগ্য মর্যাদায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে দুর্গোৎসব ঘিরে নীলফামারীর ডিমলায় ব্যাপক প্রস্তুতি আমতলীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

হবিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি অধিবেশন অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

হবিগঞ্জ (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার তৃণমূল প্রতিনিধি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ অক্টোবর ২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার বিকাল ৪টায় আইএবি কার্যালয়, রাজনগর, হবিগঞ্জে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এম জাহেদুর রহমান।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কওমী মাদ্রাসা সম্পাদক বি এম মাহদী হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য শিব্বির আহমদ উসমানী।

এছাড়াও জেলা, উপজেলা সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা সভাপতি সাময়িক সমস্যার কারণে বিদায় নেওয়ায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব আনা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতির অনুমতিক্রমে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের তালিকা:

আহ্বায়ক: মো: আশরাফুজ্জামান খালিদ
যুগ্ম আহ্বায়ক: মো: আব্দুর রাকিব
সদস্য সচিব: মো: সালমান আহমাদ
সদস্য-১: মো: মাহমুদুল হাসান মাহদি
সদস্য-২: মো: ইসলাম উদ্দীন
সদস্য-৩: মো: সোহাইল আহমাদ
সদস্য-৪: মো: আবু হানিফ
সদস্য-৫: মো: মোস্তাফিজুর রহমান দিহান

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে হবিগঞ্জ জেলায় ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট