1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশের সময় দালাল সহ আটক ৩ চুনারুঘাটে আল-সিরাত যুব সংগঠনের নবনির্বাচিত কমিটি গঠন সম্পন্ন ইবিতে ‘পর্যটনে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক সেমিনার আমতলী চৌরাস্তায় নেই ট্রাফিক পুলিশ বক্স, ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন শুভ মহালয়া আজ: শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মান্দারবাড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাফরিন পাশার আনুষ্ঠানিকভাবে জীবনবৃত্তান্ত জমা হবিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি অধিবেশন অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ

চুনারুঘাটে আল-সিরাত যুব সংগঠনের নবনির্বাচিত কমিটি গঠন সম্পন্ন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে আল-সিরাত যুব সংগঠনের তৃণমূল অধিবেশনে নবনির্বাচিত দায়িত্বশীল ও সদস্যদের নিয়ে কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং যুবসমাজকে মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন আল-সিরাত যুব সংগঠন, চুনারুঘাটের সভাপতি হাফেজ ক্বারী সৈয়দ ওয়াহিদুল ইসলাম সৈকত। সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কাজে যুবকদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

নবগঠিত কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ ক্বারী সৈয়দ ওয়াহিদুল ইসলাম সৈকত এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ সাইফুল ইসলাম রাফি। সিনিয়র সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং জয়েন্ট সেক্রেটারি হয়েছেন হাফেজ হাছাইন আহমেদ।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সাংগঠনিক সম্পাদক এইচ.এম. সামিউর রহমান সানি, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মীর ওয়ালী সিয়াম ও হাফেজ মোহাম্মদ ফজলে রাব্বি, অর্থ ও কল্যাণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা রুহান আহমেদ তালুকদার, সহদপ্তর সম্পাদক মোহাম্মদ লিসান আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ মিসবাউল হক নাবিল এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মোহাম্মদ শাহ আলম।

এ ছাড়া আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এস.এম. এমদাদুল্লাহ অহি। যুগ্ম আহ্বায়ক সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ মাহদি আল-হাসান, শাহাদাত হুসাইন মুবিন, মোহাম্মদ রিয়াদ হোসেন সায়েম, মোহাম্মদ নিসান আহমেদ, হাফেজ স্বাধীন আহমেদ চৌধুরী, মোহাম্মদ নিহাদ উদ্দিন হবিগঞ্জী, মোহাম্মদ নাহিদ মিয়া, মোহাম্মদ রিফাত মুন্সী, মোহাম্মদ সিফাত আহমেদ, মোহাম্মদ নিভির আহমেদ, এস.এম. জিহাদ আহমেদ তালুকদার, মোহাম্মদ সাগর বিন কতুব ও মোহাম্মদ জিসান আহমদ।

সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির ২৬ জন দায়িত্বশীল ও সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও আমানতদারিতার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আল-সিরাত যুব সংগঠন সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি আদর্শ ও মানবিক সমাজ গঠনে সংগঠনটি কাজ করে যাবে।

সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করেন—এ কামনাও করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট