1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ফরিদপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ জনসেবায় ও কর্মীদের আহবানে মাঠে নামছেন ইউপি চেয়ারম্যান পদপার্থী, এস এম হোসেন জাফরিন পাশা রাজবাড়ীর বহরপুর বাজারে আগুনে ১০ দোকান পুড়ে ছাই নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, দুই মামলা মাদারীপুর সদর হাসপাতালে ডায়রিয়ার রোগী সেজে কেবিন ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক অ্যাম্বুলেন্স চালক ও তার প্রেমিকাকে আটক করেছে পুলিশ। যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজবাড়ীর বহরপুর বাজারে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
Oplus_131072

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তেলের মিলসহ অন্তত ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে তিনটার দিকে বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে তিনটার দিকে বাজারের মো. আব্দুল জলিল মোল্লার তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। এতে জলিল মোল্লার তেলের মিল, তার ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লার পাটের গুদাম, মিল্টন মোল্লার পাটের ঘর, আব্দুল হান্নানের ছেলে সুমনের ওষুধের দোকান ও একটি মুদি দোকানসহ ১০টি প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতা, বাজার ব্যবসায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা হবে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট