1. live@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ফরিদপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ জনসেবায় ও কর্মীদের আহবানে মাঠে নামছেন ইউপি চেয়ারম্যান পদপার্থী, এস এম হোসেন জাফরিন পাশা রাজবাড়ীর বহরপুর বাজারে আগুনে ১০ দোকান পুড়ে ছাই নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, দুই মামলা মাদারীপুর সদর হাসপাতালে ডায়রিয়ার রোগী সেজে কেবিন ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক অ্যাম্বুলেন্স চালক ও তার প্রেমিকাকে আটক করেছে পুলিশ। যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ফরিদপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
Oplus_131072

সমান্তরাল ডেক্স রিপোর্ট:
ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৬ আগস্ট) বিকেলে শহরের ২ নম্বর কুঠিবাড়ি গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বসতবাড়ির সামনের গলি থেকে মেহেরুন্নেসা বৃষ্টিকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

পরে আদালতের আদেশ অনুযায়ী দণ্ড কার্যকর করার জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট