মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ প্যাকেট কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত পিলার ৬০/৪৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মো. গণি মিয়ার লাউ বাগানের উত্তর-পূর্ব কোণ থেকে এসব কীটনাশক উদ্ধার করা হয়।
নায়েব সুবেদার মো. শরীফউদ্দীনের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানটি পরিচালনা করে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।