1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

মহেশপুরে সর্বস্বান্ত দিনমজুর ফিরোজকে নতুন ভ্যান উপহার দিলেন ইউএনও

মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

জীবিকার একমাত্র সম্বল ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় চরম মানবেতর জীবনযাপন করছিলেন ঝিনাইদহের মহেশপুর পৌরসভার পশু হাসপাতাল পাড়ার মৃত ফরজ আলীর ছেলে ও তিন সন্তানের জনক দিনমজুর ফিরোজ হোসেন। অবশেষে প্রশাসনের সহায়তায় নতুন একটি ব্যাটারিচালিত অটোভ্যান হাতে পেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এই অসহায় পরিবারটি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে দিনমজুর ফিরোজের জীবিকার একমাত্র মাধ্যম ভ্যানটি চুরি হয়ে যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির ব্যাটারিচালিত অটোভ্যান হারানোর পর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছিল তাঁর। বাধ্য হয়ে দৈনিক ভাড়ায় অন্যের ভ্যান চালিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল তাঁকে। একইসঙ্গে তিন সন্তানের পড়ালেখার খরচ জোগানোও তাঁর জন্য অসম্ভব হয়ে পড়েছিল।অসহায় এই দিনমজুরের দুর্দিনের খবরটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার মাধ্যমে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের নজরে আসে। খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিয়ে দিনমজুর ফিরোজের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন এই মানবিক কর্মকর্তা। তাঁর সার্বিক সহযোগিতায় শুক্রবার সকালে ফিরোজকে একটি নতুন ব্যাটারিচালিত অটোভ্যান উপহার দেওয়া হয়।

নতুন ভ্যানটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দিনমজুর ফিরোজ। তিনি বলেন,আমার ভ্যানটা চুরি যাওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। পরিবার নিয়ে কীভাবে বাঁচব এবং তিন সন্তানের লেখাপড়ার খরচ কীভাবে জোগাবো কিছুই বুঝতে পারছিলাম না। স্যার আমাকে নতুন ভ্যান কিনে দিয়ে বেঁচে থাকার রাস্তা আবার তৈরি করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে স্যারের দীর্ঘায়ু কামনা করি।

এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন বলেন,দিনমজুর ফিরোজ ব্যাটারিচালিত অটোভ্যান হারিয়ে আমার কাছে এসে কান্নাকাটি করেন। তাঁর এই অসহায়ত্বের বিষয়টি নজরে আসার পর তাঁর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করেছি। প্রশাসন সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। এই নতুন ভ্যানটির মাধ্যমে তিনি যেন সততার সাথে আয় করে পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট