1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের সঙ্গে জড়িতদের ‘সামাজিকভাবে দাফন করা হবে না’ মহেশপুরে ড্রাগন বাজার রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন ঝিনাইদহে মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহেশপুরে সর্বস্বান্ত দিনমজুর ফিরোজকে নতুন ভ্যান উপহার দিলেন ইউএনও মহেশপুরের কাশিপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত, বিজয়ী কাশিপুর হাফিজ উদ্দিন নন, রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কায়সার কামাল ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া, গ্রেপ্তার করল ডিবি

ঝিনাইদহে মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার, ২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক আব্দুল মান্নান ওই গ্রামের মৃত ওয়াজেদ মোল্লার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলা করছিলো শিশুটি। এসময় আব্দুল মান্নান শিশুটিকে লেবু খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী শিশুর মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাত্ক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে।

ওসি মেহেদী হাসান জানান, ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট