ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন এস এম হোসেন জাফরিন পাশা। এ উপলক্ষে তার ছবি ও পরিচয়সংবলিত একটি প্রচারপত্র এলাকায় প্রচার করা হয়েছে।
প্রচারপত্রে ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে ইউনিয়নকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে স্থানীয় জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়েছে।
এস এম হোসেন জাফরিন পাশা যুগ্ম-আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মহেশপুর উপজেলা শাখা এবং ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে পরিচয় দ্বায়িত্ব পালন করছেন।
তার সম্ভাব্য প্রার্থিতার প্রচারে ইউনিয়নের উন্নয়ন, জনসম্পৃক্ততা ও স্থানীয় নেতৃত্বের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ প্রচারণার মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার সম্ভাব্য প্রার্থিতার বিষয়টি আলোচনায় এসেছে।