1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মৃত্যুর কারণ থেকে যৌন নির্যাতন, ফরেনসিক প্রতিবেদনে মিলল যেসব তথ্য বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত দাপ্তরিক জটিলতায় ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিকের মরদেহ নিতে ব্যর্থ ভাই হবিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। চিতলমারীতে ক্লিনিকসহ দুই প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে বিশেষ গুরুত্ব দিচ্ছি; ইবি উপাচার্য কুলাউড়ায় রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বেগমের অবসরজনিত সংবর্ধনা অনুষ্ঠিত শৈলকুপার শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দুঃসময়ের পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়ন চান বিএনপি নেতা হাজী ফজলুল হক রুবেল

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অগাস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মূল্যায়নের আশাবাদ ব্যক্ত করেছেন তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী ফজলুল হক রুবেল।

​স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, রাজপথের নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে অতীতে তিনি একাধিক রাজনৈতিক হামলা ও মামলার শিকার হন। একপর্যায়ে পরিস্থিতি বিবেচনায় প্রবাসে গমন করতে হলেও তিনি দলীয় রাজনীতি ও স্থানীয় সংগঠনের সাথে সম্পর্ক বজায় রাখেন। প্রবাসে অবস্থানকালেও উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে দলীয় বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমে তিনি আর্থিক ও নৈতিক সহযোগিতা অব্যাহত রাখেন।

​হাজী ফজলুল হক রুবেল জানান, পদ-পদবি অপেক্ষা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দলের মূলনীতি লালন করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। দুঃসময়ে প্রবাসে থেকেও যেভাবে সংগঠনের পাশে ছিলেন, ঠিক একইভাবে ভবিষ্যতেও স্থানীয় পর্যায়ে বিএনপির হাতকে শক্তিশালী করতে তিনি প্রস্তুত।
​তিনি আশা প্রকাশ করেন, দলীয় হাইকমান্ড যদি রাজপথের ত্যাগ, সংগ্রামের ইতিহাস এবং এলাকার জনগণের সাথে সুসম্পর্ককে মূল্যায়ন করে, তবে তিনি সামনের দিনগুলোতে স্থানীয় নেতৃত্ব ও এলাকার সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট