1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার করেছে পুলিশ রংপুরে চার হত্যাকান্ড; শাস্তির দাবিতে ইবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণের মানববন্ধন নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ঝিনাইদহের মহেশপুরে ৪পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল: নারী-শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা, গ্রেপ্তার ১ ভবিষ্যতের বাংলাদেশ ভাবনায় তারেক রহমান ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ সহ-সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নাটোরে পবিত্র জশনে জুলুস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন প্রবেশের সুযোগ পাবেন জেলে-বাওয়ালি ও পর্যটকরা, জীবিকা ফেরার আশায় উপকূলের মানুষ

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংসসহ পিকআপ আটক, আটক ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মুনতাসির ইসলাম (সুয়াদ), জামালপুর প্রতিনিধি:
জামালপুরের নরুন্দীতে অভিযান চালিয়ে ৯০০ কেজি ঘোড়ার মাংসসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরুন্দী এলাকায় অভিযান চালায় নরুন্দী তদন্ত কেন্দ্র পুলিশ। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় ৯০০ কেজি ঘোড়ার মাংস উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তুলশীরচরের একটি নির্জন খালি মাঠে রাতের আঁধারে মাংস সংগ্রহ ও প্যাকেটজাত করে রাজধানীসহ বিভিন্ন স্থানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, তারা নিয়মিত এসব মাংসের চালান রাজধানীর বিভিন্ন নামিদামি হোটেলে পাঠাতেন। প্রতি কেজি মাংস ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি করা হতো বলে তারা দাবি করেন।

অভিযানের পর নরুন্দী তদন্ত কেন্দ্র পুলিশ ও জামালপুর সদর উপজেলা পুলিশ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

উদ্ধার করা মাংস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় তাৎক্ষণিকভাবে তা বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “ঘোড়ার মাংস খাওয়া ও বিক্রি উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রাণিসম্পদ আইন ও ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট