1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার করেছে পুলিশ রংপুরে চার হত্যাকান্ড; শাস্তির দাবিতে ইবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণের মানববন্ধন নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ঝিনাইদহের মহেশপুরে ৪পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল: নারী-শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা, গ্রেপ্তার ১ ভবিষ্যতের বাংলাদেশ ভাবনায় তারেক রহমান ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ সহ-সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নাটোরে পবিত্র জশনে জুলুস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন প্রবেশের সুযোগ পাবেন জেলে-বাওয়ালি ও পর্যটকরা, জীবিকা ফেরার আশায় উপকূলের মানুষ

কাইচাইল ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন সৌদি প্রবাসী মো. শফিকুল মাতুব্বর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
Oplus_131072

মো. জুয়েল কাজী, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন ইউনিয়নের কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি প্রবাসী মো. শফিকুল মাতুব্বর।

রোববার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে এক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দেন।

শফিকুল মাতুব্বর দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের দাবি, প্রবাসে থেকেও তিনি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার মতো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।

প্রার্থিতার ঘোষণা দিয়ে মো. শফিকুল মাতুব্বর বলেন, “কাইচাইল ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।”

সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী জানান, শফিকুল মাতুব্বরের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি কাইচাইল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট