নাটোরের বড়াইগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমহন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—চৌমহন এলাকার মৃত খুরশেদ আলীর ছেলে আব্দুল করিম ওরফে আমুদ আলী (৬০) ও তার স্ত্রী মোছা. হাসনা বেগম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌমহন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল করিম ও হাসনা বেগমের কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।