1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার করেছে পুলিশ রংপুরে চার হত্যাকান্ড; শাস্তির দাবিতে ইবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণের মানববন্ধন নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ঝিনাইদহের মহেশপুরে ৪পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল: নারী-শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা, গ্রেপ্তার ১ ভবিষ্যতের বাংলাদেশ ভাবনায় তারেক রহমান ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ সহ-সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নাটোরে পবিত্র জশনে জুলুস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন প্রবেশের সুযোগ পাবেন জেলে-বাওয়ালি ও পর্যটকরা, জীবিকা ফেরার আশায় উপকূলের মানুষ

শ্রীপুরে নারী অপহরণকালে,নারী সহ ৭ ভুয়া ডিবি পুলিশ আটক ।

কাজী সাইমুম সিরাজ, মাগুরা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মাগুরার শ্রীপুরে নারী অপহরণের চেষ্টার সময় ভুয়া সিআইডি পরিচয়ধারী,নারী সহ ৭ ভূয়া সিআইডিকে হাতেনাতে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
মঙ্গলবার ২৬ আগস্ট রাত ১টা ৫০ মিনিটের দিকে শ্রীপুর থানার নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাগুরা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা ও নাকোল ক্যাম্পের পুলিশ এর এসআই মো. আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ভুয়া সিআইডি লেখা ৪টি জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, অপহরণে ব্যবহৃত ১টি নোহা মাইক্রো ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয় ।

আটকৃতরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার পাগলাখানা গ্রামের মৃত আফজাল হোসেনের মেয়ে মোছা. আসমা খাতুন (৩১), একই এলাকার মো. আ. রশিদের ছেলে মো. হাসানুজ্জামান হাছান (২৮), মো. সাহাউদ্দিনের ছেলে মো. ওসমান গনি (২৫), আরবপুরের মো. আ. করিমের ছেলে সালমান সাহ (২৫), কুড়িগ্রামের বড়ুঙ্গামারীর মো. রবিউল ইসলামের ছেলে মো. ছাব্বির হোসেন (২), ঝিনাইদহ সদরের আড়মুখের মো. নজরুল ইসলামের ছেলে মো. সাকিব (২৩) এবং মাগুরার শালিখার দেবিলার মো. নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে মো. আল আমিন হোসেন (২)।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট