1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

বিশেষ কায়দায় অটোরিকশার চেম্বারে ১৯ লাখ টাকার ফেনসিডিল সহ তরুণ আটক

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশার গোপন চেম্বার থেকে ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।আজ ২৬ আগস্ট বুধবার ​ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হৃদয় দুর্গাপুর উপজেলার মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।
উক্ত অভিযানের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে পুলিশ সদস্যরা জানায়, গত রাত্রে ঝানজাইল নাইট চেকপোস্টের দায়িত্বপালন শেষে সকালের দিকে থানায় ফেরার পথে শিমুলতলী এলাকায় দ্রুত গতিতে চলমান একটি অটোরিকশা সহ আরোহী যুবককে দেখে পুলিশের সন্দেহ হয় এবং পরবর্তী উক্ত অটোরিকশাটি
​ধাওয়া করে আটক করা হয়। পুলিশের গাড়ি থামা মাত্রই অটোরিকশা রেখেই পালানোর চেষ্টা করেন হৃদয়। পরে এসআই (নিঃ) মো. মহিবুর রহমানের সাথে থাকা ফোর্স নিয়ে তাকে ধাওয়া করে আটক করেন এবং উক্ত পরিবহনের
​গোপন চেম্বার থেকে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এই সফল অভিযানটি পরিচালিত হয়, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে।
​উদ্ধারকৃত মাদক ও অটোরিকশাসহ আটক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
​জেলা পুলিশ জানায়, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট