1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

দফাদার আল- আমিনের ত্রাসের রাজত্ব, পূর্ব শত্রুতার জেরে হামলা এবং মামলা তুলে নিতে ফের হুমকির অভিযোগ।

মো: শফিউল আযম, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মিঠুন মুন্সি ও তাঁর স্ত্রী আসমা খানম এক গৃহবধূকে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তরা জামিনে বেরিয়ে এসে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চিতলমারী উপজেলার বড়গুনি উত্তরপাড়া গ্রামের মিঠুন মুন্সি ও স্ত্রী আসমা খানম গত ৭ জুলাই ২০২৬ সন্ধ্যায় নিজ বাড়িতে হামলার শিকার হন। পূর্ব শত্রুতার জেরে একই এলাকার লুৎফর রহমান লুতুর ছেলে মো. আলামিন শেখ (৫০), ইসরাফিল শেখ (৪০) এবং ইসরাফিল শেখের ছেলে মিকাইল শেখ (২৪) ও মৃত্তাকিন শেখ (২২) তাকে মারধর করে রক্তাক্ত জখম করেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় আছমা খানম বাদী হয়ে গত ১০ জুলাই ২০২৬ চিতলমারী থানায় একটি পেনাল কোডে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১০।

পরবর্তীতে অভিযুক্তরা জামিনে মুক্তি পাওয়ার পর গত ২৪ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে চিতলমারী উপজেলার নালুয়া বাজার ব্রিজের নিকট আছমা খানমের পথরোধ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তারা মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে তিনি দাবি করেন।

ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আছমা খানম চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৪০৫, তারিখ ২৫ জুলাই ২০২৬।

এ বিষয়ে ভুক্তভোগী মিঠুন ও আসমা খানম বলেন, হামলার ঘটনায় মামলা করার পর থেকেই তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। মামলা তুলে নিতে তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী ও তার পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়  অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট