1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার করেছে পুলিশ রংপুরে চার হত্যাকান্ড; শাস্তির দাবিতে ইবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণের মানববন্ধন নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ঝিনাইদহের মহেশপুরে ৪পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল: নারী-শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা, গ্রেপ্তার ১ ভবিষ্যতের বাংলাদেশ ভাবনায় তারেক রহমান ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ সহ-সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নাটোরে পবিত্র জশনে জুলুস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন প্রবেশের সুযোগ পাবেন জেলে-বাওয়ালি ও পর্যটকরা, জীবিকা ফেরার আশায় উপকূলের মানুষ

রংপুরে চার হত্যাকান্ড; শাস্তির দাবিতে ইবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণের মানববন্ধন

ওসমান গণি, কুষ্টিয়া (ইবি) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রংপুরে মাদককে কেন্দ্র করে জেলা স্কুলের শিক্ষক, তাঁর স্ত্রী ও সন্তানসহ চারজন নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিনাজপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি। বুধবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে সংগঠনটির সাধারণ সম্পাদক শোয়াইব বিন আছাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি পংকজ রায়, সহ-সভাপতি আশিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান সাজিদ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধিকে কেন্দ্র করে একটি পরিবারের চারজনের নৃশংস হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এ ঘটনায় গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ, মুগ্ধসহ জড়িত সকল অপরাধীর দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিরুদ্ধে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ দমনে প্রশাসনকে আরও তৎপর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে রংপুরের এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট