1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার আমতলীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত রূপগঞ্জে জমি-বসতভিটা দখল ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা কলকাতা থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার মরাদেহ গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মো: আরিফ আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক মৃত্যু দুই সহোদরের, বাঁচাতে গিয়ে মা আহত শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস

নাসিরনগরের ধরমন্ডল গ্রামে ৫ নারী চেইন চোর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার করেছে পুলিশ

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়ীয়া)  প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় নারীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সংঘবদ্ধ নারী চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে চুরি যাওয়া ২২ ক্যারেটের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা ঘটিকায় ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই সময় সেলিনা বেগম (৫০) নামে এক নারীর গলায় থাকা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন কৌশলে খুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে শামসুন্নাহার (৪০) নামে এক নারীর বিরুদ্ধে। পরে এ ঘটনায় সেলিনা বেগমের পক্ষ থেকে তাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ নারীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন—নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত হাছান আলী প্রকাশ হাছন আলীর মেয়ে শামসুন্নাহার (৪০), মোশাররফ হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (৩০), মোবারক মিয়ার স্ত্রী ফুল চাঁন বিবি (৩৩), মানিক মিয়ার স্ত্রী সাজারা বেগম (২২) এবং শরিফের স্ত্রী অজুফা বেগম (২৫)।
পুলিশ জানায়, নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি চালানোর সময় শামসুন্নাহারের পরিহিত সেলোয়ারের ডান কুঁচি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার পাঁচ নারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শামসুন্নাহারের বিরুদ্ধে সাভার থানায় একটি, মর্জিনা বেগমের বিরুদ্ধে আশুলিয়া, বাসন ও কসবা থানায় তিনটি, ফুল চাঁন বিবির বিরুদ্ধে সিলেটের গোপালগঞ্জ থানায় একটি, সাজারা বেগমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি এবং অজুফা বেগমের বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় একটি মামলা রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট