1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ আটক বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে তথ্য সংগ্রহ বুথ, শোভাযাত্রা ও রিকশা ক্যাম্পেইন অনুষ্ঠিত খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন,১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই বাগেরহাটে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল Medication side effects Explained: Benefits, Risks and Tips What Does Capsule Endoscopy Show? A Practical Guide বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় চরম জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এ আগুনের সূত্রপাত হয়। এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে চেয়ার, টেবিল, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র। তবে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষয়ক্ষতি এবং সার্বিক আর্থিক ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলায় তাঁর কক্ষে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে ভবনের কয়েকটি কক্ষ ও ভেতরে থাকা আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
এদিকে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় এই ভবন থেকে। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি নথিপত্র, দাপ্তরিক সরঞ্জাম ও প্রশাসনিক কার্যক্রমের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত কক্ষগুলো পরিদর্শন ও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট