1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ আটক বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা খালিয়াজুরী ইউএনওর কার্যালয়ে ভয়াবহ আগুন, পুড়েছে আসবাবপত্র আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে তথ্য সংগ্রহ বুথ, শোভাযাত্রা ও রিকশা ক্যাম্পেইন অনুষ্ঠিত খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন,১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই বাগেরহাটে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল Medication side effects Explained: Benefits, Risks and Tips What Does Capsule Endoscopy Show? A Practical Guide বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় চরম জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশ কর্তৃক চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় শার্শা থানাধীন ডিহি ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন, শার্শা থানার তেবাড়িয়া গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সাড়ে এগোরাটার সময় পুলিশ জানায়,শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানার মামলা নং-২৩, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974; তৎসহ 3/4/6, The Explosive Substances Act, 1908 এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোস্তাফিজুর রহমান পলাশকে ২৫ নভেম্বর রাত ৭ টার সময় শার্শা থানাধীন তেবাড়িয়া এলাকা হতে আটক করা হয়।

আটককৃত আসামী শার্শা থানাধীন ডিহি ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলে জানা যায়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, আটককৃত আসামীকে অদ্য ২৬/১১/২০২৬ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে। থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট