1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. DxyBSgyLDk8hGz@gmail.com : DxyBSgyLDk8hGz :
  3. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ড. ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন সমীকরণ, আলোচনার কেন্দ্রে যুবদল নেতা সুমন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান দুঃসময়ের পরীক্ষিত নেতা-কর্মীদের দূরে সরিয়ে রেখে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে কি দল ও দেশ রক্ষা সম্ভব? কাজী সাইমুম শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ২২০ বোতল ভারতীয় উইনিক্স নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে-বিজিবি মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ

ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মো: বদিউল আলম খন্দকার, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
দেশীয় জাতের গাছের চারা রোপণে বদলাবে দেশের প্রকৃতি’ স্লোগানে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ শুরু করেছে মাদ্রাসার শিক্ষক – শিক্ষিকা – সহ সকল কর্মচারী বৃন্দ। পত্নীতলা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করবে শিক্ষা অফিস। আজ বিকেলে উপজেলার সুরহট্টি ফকিরপাড়া ও দরগাপাড়ার কবরস্থান সংলগ্ন ঈদগাহ ও সুরহট্টি শাহ্ মাখদুম হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার-জনাব মোঃ আব্দুস ছালাম, সহঃসুপার,সহকারী মৌলভী, সহকারী শিক্ষক- শিক্ষিকা সহ সকল কর্মচারী সহ ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ বজলুর রশিদ তিতাস এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ০৫ নং মাটিন্দর ইউপির চেয়ারম্যান জনাব মোঃ সুলতান মাহমুদ, পত্নীতলা উপজেলার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের কমিটির সভাপতি জনাবা তহমিনা খানম ও উপদেষ্টা সহকারী শিক্ষক আইসিটি মোঃ আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক মোছাঃ মহছিনা ও ক্যাশিয়ার মোঃ মতিউর রহমান। সুরহট্টি শাহ্ মাখদুম নূরানী হাফেজিয়া ক্বওমি মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ রেজাউল করিম মোল্লা । সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষক জনাব মোঃ বদিউল আলম খন্দকার বিদ্যুৎ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন খন্দকার ও কো-অপ্ট সদস্য আলহাজ্ব মোঃ মোবারক হোসেন।
এসময় ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মাদ্রাসার সদস্যরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সুপার জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির গাছের বিস্তার ঘটানোর লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, সামাজিক প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।
বক্তারা বলেন, বিদেশি প্রজাতির পরিবর্তে দেশীয় গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, পাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ উদ্যোগে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দেশীয় গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট