1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জীবননগরে প্রস্তুতি সভা জিয়া পরিবার—আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার এক দীর্ঘ রাজনৈতিক ইতিহাস কাজী সাইমুম সিরাজ, সহ-সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল লালপুরে ফসলি জমির মাটি পরিবহনের দায়ে ৮ জন গ্রেফতার, ৬ ড্রাম ট্রাক জব্দ নীলফামারীর দক্ষিণ সোনাখলি কুটিপাড়ায় জমজমাট হাডুডু খেলা, ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে আহ্বান ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিতে দিনরাত মাঠে জামালপুর সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ সাংবাদিকতা থেকে জনসেবায় , ইউপি সদস্য হতে চান- সাংবাদিক এম এ কাদের। যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

আমতলী ভূমি অফিসের পুকুরে ময়লা পানি প্রবেশ রোধে অ্যাডভোকেসি সভা

আবু জিহাদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বরগুনা জেলার আমতলী উপজেলা ভূমি অফিসের পুকুরে ড্রেনের ময়লা ও দূষিত পানি প্রবেশ রোধ এবং পুকুরটি দূষণমুক্ত করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় আমতলী ইয়ুথ হাবে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বপ্নতরী যুব সংঘের আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশ ও নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত সভায় স্থানীয় পরিবেশ, জনস্বাস্থ্য ও নাগরিক সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, উপজেলা ভূমি অফিসসংলগ্ন পুকুরটি দীর্ঘদিন ধরে আশপাশের ড্রেনের ময়লা ও বর্জ্যযুক্ত পানি প্রবেশের কারণে দূষণের ঝুঁকিতে রয়েছে। নিয়মিত দূষিত পানি প্রবেশের ফলে পুকুরের পানি ও জলজ পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধ, মশার বিস্তার এবং জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে ড্রেনের পানি সরাসরি পুকুরে প্রবেশ করলে পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে থাকা পুকুরকে দূষণমুক্ত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ড্রেনের পানি পুকুরে প্রবেশের পথ বন্ধ করা, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, প্রয়োজনীয় নিষ্কাশনব্যবস্থা তৈরি এবং নিয়মিত পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া জরুরি।
একই সঙ্গে পুকুরে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে স্থানীয় জনগণকে সচেতন করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মহসীন মাতুব্বর। সভায় সভাপতিত্ব করেন স্বপ্নতরী যুব সংঘের সভাপতি মো. সাজিদ ইসলাম রাব্বি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম, মানবাধিকার ও সংস্কৃতিকর্মী আবু জিহাদ, আমতলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান সালেহ।

এ ছাড়া সভায় স্বপ্নতরী যুব সংঘ ও তারুণ্যের আলো যুব ফোরামের সদস্যরা, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা আমতলী ভূমি অফিসের পুকুরে ড্রেনের ময়লা পানি প্রবেশ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত উদ্যোগ কামনা করেন।

পাশাপাশি পুকুর ও এর আশপাশের পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ, যুবসমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট