খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের উত্তর চটিপাড়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের উত্তর চটিপাড়ায় বাড়ির পাশে একটি ডুবা থেকে লাশটি উদ্ধার করে নাসিরনগর থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানা যায়, কয়েকদিন ধরে আশেপাশের মানুষের নাকে দূরগন্ধ ছড়িয়ে পড়লে অনেক খুঁজাখুঁজির পর বাড়ির পাশে
ডুবায় অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়া থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ১৬ থেকে ২০ বছরের মধ্যে।