1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জীবননগরে প্রস্তুতি সভা জিয়া পরিবার—আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার এক দীর্ঘ রাজনৈতিক ইতিহাস কাজী সাইমুম সিরাজ, সহ-সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল লালপুরে ফসলি জমির মাটি পরিবহনের দায়ে ৮ জন গ্রেফতার, ৬ ড্রাম ট্রাক জব্দ নীলফামারীর দক্ষিণ সোনাখলি কুটিপাড়ায় জমজমাট হাডুডু খেলা, ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে আহ্বান ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিতে দিনরাত মাঠে জামালপুর সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ সাংবাদিকতা থেকে জনসেবায় , ইউপি সদস্য হতে চান- সাংবাদিক এম এ কাদের। যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

জীবননগরে র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যার্ফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (সিপিসি-৩), মেহেরপুরের একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাজু আহমেদ (২৫) ও মো. মনিরুজ্জামান ওরফে মনির (২৩)।
র‍্যাব জানায়, অধিনায়ক র‍্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় সিপিসি-৩, মেহেরপুরের একটি আভিযানিক দল সদরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যার্ফ সিরাপ এবং একটি মোটরসাইকেলসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলে জানিয়েছে র‍্যাব।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাব কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট