যশোরের শার্শা থানাধীন শিকারপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে পুলিশ জানায় শার্শা থানাধীন শিকারপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন ২নং লক্ষনপুর ইউনিয়নের অন্তর্গত শিকারপুর গ্রামস্থ শিকারপুর কমিউনিটি ক্লিনিকের পিছন হতে পলাতক আসামীদ্বয়ের ফেলে যাওয়া বস্তা তল্লাশীকালে উক্ত বস্তার ভিতর হতে সাক্ষীদের উপস্থিতে ১২ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে থানা হাজির হয়ে পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
উদ্ধারকৃত আলামত ১২ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।পলাতক আসামীদ্বয়েকে গ্রেফতার অভিযান অব্যহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।