কৃষক যেন সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে সার পায়, সে জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জামালপুর সদর উপজেলার ৮ নং বাঁশচড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ।
তিনি জানান, সরকার কর্তৃক সারের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং প্রতিটি সারের বস্তার গায়ে লাল শালু কাপড়ে দাম লেখা আছে। এর চেয়ে ১ টাকা বেশি দিয়েও সার না কিনতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকার নির্ধারিত মূল্য তালিকা:
১. ইউরিয়া – ১৩৫০ টাকা (প্রতি ৫০ কেজি বস্তা)
২. টি.এস.পি (T.S.P) – ১৩৫০ টাকা (প্রতি ৫০ কেজি বস্তা)
৩. এম.ও.পি (M.O.P) – ১০০০ টাকা (প্রতি ৫০ কেজি বস্তা)
৪. ডি.এ.পি (D.A.P) – ১০৫০ টাকা (প্রতি ৫০ কেজি বস্তা)
ফারুক আহমেদ বলেন, “প্রিয় ৮ নং বাঁশচড়া তথা লাহিড়ী কান্দা, বেলবেলিয়া, নবাবপুর, মোহনপুর-নয়াপাড়া, সোনারুপাড়া, পালোয়ান পাড়া, কাচারী বাড়ী, কান্দা বাড়ী, হরিবাড়ি, বেপারীপাড়া, দড়ি মোহনপুর বাসী, আপনারা সরকার নির্ধারিত মূল্যে সার ক্রয় করুন। লাল শালু কাপড়ে দাম লেখা আছে লক্ষ্য করুন। কেউ বেশি দাম চাইলে আমাকে জানান। আপনাদের পাশে আমি আছি।”
কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে উপজেলা কৃষি অফিসে অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করেছেন তিনি।
> অভিযোগের জন্য যোগাযোগ:
> মোঃ ফারুক আহমেদ
> উপ-সহকারী কৃষি কর্মকর্তা
> ব্লক: লাহিড়ী কান্দা, জামালপুর সদর, জামালপুর।
তার এই উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং কৃষকরা সাধুবাদ জানিয়েছেন।