1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জীবননগরে প্রস্তুতি সভা জিয়া পরিবার—আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার এক দীর্ঘ রাজনৈতিক ইতিহাস কাজী সাইমুম সিরাজ, সহ-সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল লালপুরে ফসলি জমির মাটি পরিবহনের দায়ে ৮ জন গ্রেফতার, ৬ ড্রাম ট্রাক জব্দ নীলফামারীর দক্ষিণ সোনাখলি কুটিপাড়ায় জমজমাট হাডুডু খেলা, ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে আহ্বান ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিতে দিনরাত মাঠে জামালপুর সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ সাংবাদিকতা থেকে জনসেবায় , ইউপি সদস্য হতে চান- সাংবাদিক এম এ কাদের। যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

লালপুরে ফসলি জমির মাটি পরিবহনের দায়ে ৮ জন গ্রেফতার, ৬ ড্রাম ট্রাক জব্দ

মো. আমিরুল ইসলাম, নাটোর (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি ড্রাম ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। এ সময় অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) এস.এম. গোলাম মোর্শেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করেন। লালপুর থানাধীন মঞ্জিলপুকুর এলাকার বানেশ্বর-ঈশ্বরদী মহাসড়কের বটতলা মোড়ে অভিযান চালিয়ে ড্রাম ট্রাকযোগে অবৈধভাবে ফসলি জমির মাটি পরিবহনের সময় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহীর চারঘাট থানার মুক্তারপুর এলাকার মোঃ মুন্না (২৬), মোঃ বকুল ইসলাম (৩৫), মোঃ সজল (২৬), মোঃ রিফাত (২২), মোঃ কলিন্স (২২), মোঃ জিসান (২৩), এবং নাটোরের লালপুর থানার গোপালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকার মোঃ সাকিব (২২) ও মোঃ খেজের আলী (৫৬)।

পুলিশ জানায়, ফসলি জমির মাটি অবৈধভাবে পরিবহনের অপরাধে তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৩২, তারিখ ২৮ আগস্ট ২০২৬।

গ্রেফতারকৃত ৮ আসামিকে শুক্রবার (২৮ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে অভিযানে জব্দ করা ৬টি ড্রাম ট্রাক আইনানুগ প্রক্রিয়ায় রাখা হয়েছে।

লালপুর থানা পুলিশ জানিয়েছে, ফসলি জমির মাটি অবৈধভাবে কাটা ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট