1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জীবননগরে প্রস্তুতি সভা জিয়া পরিবার—আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার এক দীর্ঘ রাজনৈতিক ইতিহাস কাজী সাইমুম সিরাজ, সহ-সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল লালপুরে ফসলি জমির মাটি পরিবহনের দায়ে ৮ জন গ্রেফতার, ৬ ড্রাম ট্রাক জব্দ নীলফামারীর দক্ষিণ সোনাখলি কুটিপাড়ায় জমজমাট হাডুডু খেলা, ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে আহ্বান ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিতে দিনরাত মাঠে জামালপুর সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ সাংবাদিকতা থেকে জনসেবায় , ইউপি সদস্য হতে চান- সাংবাদিক এম এ কাদের। যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জীবননগরে প্রস্তুতি সভা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় জীবননগরের দত্তনগর রোডে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির। সভায় সভাপতিত্ব করেন জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন শফি।
সভায় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, সিএনজি মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন বিশ্বাস, থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রনন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও আজমত আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক ফরহাদ, পৌর বিএনপি নেতা আবু সাঈদ, শ্রমিক নেতা আব্দুল হাকিম, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম হোসেন জাহিদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
এ সময় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট