মোঃ আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্যরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক দুই যুবক হলেন—উপজেলার নুরপুর মালঞ্চি এলাকার আকাশ (২৫) ও শাকিল (২২)।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নুরপুর মালঞ্চি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্যরা জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে দাবি করা হয়েছে।
পরে আটক দুই যুবককে বাগাতিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।