1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের সেবা নিশ্চিত ব্যক্ত করে মেম্বার পদে আলোচনায় নান্নু বিশ্বাস। এতিমখানার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ দুই বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন আমতলীতে স্বমিল রোডের ট্রলারঘাটে পণ্যবাহী গাড়ি ঢুকতে বাধা, ঝুঁকিতে ব্যবসায়ী ও স্থানীয়রা বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন। ইবির নতুন রেজিস্ট্রার ড. আতিকুর রহমান ডিমলায় সমাজসেবী মরহুম আব্দুল মজিদের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: অভিযোগের তীরে আওয়ামী লীগ, আহত স্থানীয় নেতা গুম আর কখনো নয়’—আন্তর্জাতিক গুম দিবসে আব্দুল কাইয়ুম মিঠুর জোরালো দাবি গ্রেফতার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে বিএসএফআইসি চেয়ারম্যান ‘আখের ছোবড়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে’ নগরকান্দাকে মাদকমুক্ত ও মডেল উপজেলা গড়ার অঙ্গীকার মাহাবুব শেখের সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা প্রকৃত মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

মাগুরায় চুরি মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ সাইমুম সিরাজ, মাগুরা (জেলা) প্রতিনিধি:
মাগুরায় ডিলার প্রতিষ্ঠানের অফিস থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ফোন ও চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—মাগুরার শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া গ্রামের তারিকুল শেখের ছেলে মো. বাপ্পী হাসান (২৬) ও একই এলাকার কওসার শেখের ছেলে মো. আসিফ শেখ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সকাল ৯টা থেকে ১০টার মধ্যে মাগুরা সদর থানার এমআর রোডে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থিত দ্বিতল ভবনে মেরিকো বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিবিউশন ডিলারশিপ প্রতিষ্ঠান ট্রাইকোন এন্টারপ্রাইজের অফিসে চুরির ঘটনা ঘটে। মুখে মাস্ক পরা এক ব্যক্তি অফিসে প্রবেশ করে ড্রয়ার থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ পুলিশকে জানায়।
ঘটনার পর ট্রাইকোন এন্টারপ্রাইজের মালিক শেখ শাকিল হোসেন ও শাহরিয়া সিদ্দিক শুভ্র মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে অভিযোগ জানান। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা চুরির রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার ও চুরি হওয়া টাকা উদ্ধারের জন্য সিসিআইসিকে নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএমের তত্ত্বাবধানে সিসিআইসি, মাগুরার এসআই অজয় দাসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলসহ জেলার বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। পাশাপাশি গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।
এর ধারাবাহিকতায় ২৭ আগস্ট রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে চুরির মূল পরিকল্পনাকারী হিসেবে বাপ্পী হাসান ও চক্রের অপর সদস্য আসিফ শেখকে তাদের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাগুরা জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট