মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শনিবার (২৯ আগস্ট) আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মাননীয় আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব মোঃ রাশেদ খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ডক্টর মোঃ নান্নু মিয়া, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।