1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের সেবা নিশ্চিত ব্যক্ত করে মেম্বার পদে আলোচনায় নান্নু বিশ্বাস। এতিমখানার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ দুই বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন আমতলীতে স্বমিল রোডের ট্রলারঘাটে পণ্যবাহী গাড়ি ঢুকতে বাধা, ঝুঁকিতে ব্যবসায়ী ও স্থানীয়রা বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন। ইবির নতুন রেজিস্ট্রার ড. আতিকুর রহমান ডিমলায় সমাজসেবী মরহুম আব্দুল মজিদের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: অভিযোগের তীরে আওয়ামী লীগ, আহত স্থানীয় নেতা গুম আর কখনো নয়’—আন্তর্জাতিক গুম দিবসে আব্দুল কাইয়ুম মিঠুর জোরালো দাবি গ্রেফতার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে বিএসএফআইসি চেয়ারম্যান ‘আখের ছোবড়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে’ নগরকান্দাকে মাদকমুক্ত ও মডেল উপজেলা গড়ার অঙ্গীকার মাহাবুব শেখের সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা প্রকৃত মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে বিএসএফআইসি চেয়ারম্যান ‘আখের ছোবড়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে’

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আখের ছোবড়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ। চিনি শিল্পসহ সকল উৎপাদনমুখী কারখানা চালু রাখতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
​আজ শনিবার চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি সুগার মিলের অতিথি ভবনে চিনিকলের কর্মকর্তা ও আখচাষীদের সাথে পৃথক পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​বিএসএফআইসি চেয়ারম্যান বলেন, “চিনি শিল্পকে আধুনিকীকরণ ও বন্ধ মিল চালু করতে নতুন কর্মসংস্থানের পাশাপাশি নতুন যন্ত্রপাতি ও মেশিনপত্র ক্রয়ের প্রক্রিয়া চলছে। আখচাষীদের ভর্তুকির টাকা খুব শীঘ্রই তাদের হাতে পৌঁছে যাবে—সেই অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে, রোপণ মৌসুম শুরুর আগেই চাষীরা ভর্তুকির অর্থ পেয়ে যাবেন।”এ সময় তিনি কেরুর হিজলগাড়ী মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমের চার রোপণ করেন।
​দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর আল ফারুক মির্জা গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, বাণিজ্যিক খামার ইনচার্জ সুমন কুমার সাহা, ডিহি খামার ইনচার্জ ইমদাদুল হক সহ স্থানীয় আখচাষী ও মিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট