1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের সেবা নিশ্চিত ব্যক্ত করে মেম্বার পদে আলোচনায় নান্নু বিশ্বাস। এতিমখানার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ দুই বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন আমতলীতে স্বমিল রোডের ট্রলারঘাটে পণ্যবাহী গাড়ি ঢুকতে বাধা, ঝুঁকিতে ব্যবসায়ী ও স্থানীয়রা বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন। ইবির নতুন রেজিস্ট্রার ড. আতিকুর রহমান ডিমলায় সমাজসেবী মরহুম আব্দুল মজিদের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: অভিযোগের তীরে আওয়ামী লীগ, আহত স্থানীয় নেতা গুম আর কখনো নয়’—আন্তর্জাতিক গুম দিবসে আব্দুল কাইয়ুম মিঠুর জোরালো দাবি গ্রেফতার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে বিএসএফআইসি চেয়ারম্যান ‘আখের ছোবড়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে’ নগরকান্দাকে মাদকমুক্ত ও মডেল উপজেলা গড়ার অঙ্গীকার মাহাবুব শেখের সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা প্রকৃত মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

এতিমখানার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ দুই বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

এসএম দৌলত, বগুড়া (জেলা) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বগুড়ার গাবতলী উপজেলার সারোটিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা (রা.) মাদ্রাসা ও এতিমখানার সরকারি অনুদানের দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। জাল কাগজপত্র ও ভুয়া কমিটি তৈরি করে ওই টাকা উত্তোলন করার অভিযোগে শনিবার (২৯ আগস্ট) দুপুরে মহানগরের সাতমাথায় এই মানববন্ধনে প্রতিষ্ঠানের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
অভিযুক্ত বিএনপি নেতারা হলেন- গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান (সাগর) এবং গাবতলী উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক দৌলত জামান।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে পরিচালিত সারোটিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন তহবিলে বগুড়া জেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির বৈধ ও চলমান কমিটি থাকা সত্ত্বেও অভিযুক্ত বিএনপি নেতারা নিজেদের প্রভাব খাটিয়ে একটি ভুয়া কমিটি তৈরি করেন। পরবর্তীতে বগুড়া শহরের পার্করোড রূপালী ব্যাংক মহিলা শাখায় এতিমখানার নামে পৃথক ব্যাংক হিসাব খুলে বরাদ্দ করা অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন।
এতিমখানার সদস্য নজরুল ইসলাম খান বলেন, মাদ্রাসার জন্য অনুমোদিত দুই লাখ টাকা আত্মসাৎ করতে ভুয়া কমিটি তৈরি করে ব্যাংকে হিসাব খোলা হয়েছে। আমরা জালিয়াতির মাধ্যমে উত্তোলন করা টাকা অবিলম্বে ফেরত চাই এবং ভুয়া কমিটি ও ব্যাংক হিসাব বাতিলের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে এতিমখানার সাধারণ সম্পাদক ও পরিচালক মোছাঃ শারমিন সুলতানা জানান, বিষয়টি জানার পর জেলা পরিষদ প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। জেলা পরিষদ প্রশাসক উভয় পক্ষকে ডেকে শুনানি শেষে অপরাধ স্বীকার করায় ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। তবে সেই নির্দেশ তারা বাস্তবায়ন করেননি। এ ঘটনায় গাবতলী মডেল থানায় গত ২৭ জুলাই একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়। যা বর্তমানে তদন্তাধীন।
তিনি বলেন, জালিয়াতির প্রতিবাদ করায় এবং আইনি পদক্ষেপ নেওয়ায় তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তরা দলীয় পদে থাকার কারণে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বগুড়া জেলা বিএনপি’র সরাসরি হস্তক্ষেপ দাবি করেন তারা।
মানববন্ধন থেকে আত্মসাৎ করা অর্থ উদ্ধার, ভুয়া কমিটি ও ব্যাংক হিসাব বাতিল, অভিযুক্তদের দলীয় পদ থেকে বহিষ্কার এবং আইনানুগ ব্যবস্থার দাবি জানানো হয়। এসময়র আরও বক্তব্য রাখেন মাদ্রাসা ও এতিমখানার সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, প্রচার সম্পাদক মোস্তাফিজার রহমান খান, শিক্ষিকা শাকেরা আক্তার, আলম, দুলু, এরশাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট