কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে অবস্থিত মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক কনসালটেন্ট সেন্টার আধুনিক প্রযুক্তি, মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা ও তুলনামূলক সাশ্রয়ী সেবার মাধ্যমে রোগীদের কাছে আস্থার প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাচ্ছে।
প্রতিষ্ঠানটিতে বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা রোগীরা বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন। সেবা নিতে আসা রোগীদের কয়েকজন জানান, তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পাওয়ায় তাদের জন্য প্রতিষ্ঠানটি বেশ সুবিধাজনক হয়ে উঠেছে।
মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক কনসালটেন্ট সেন্টারে নিয়মিত রোগী দেখেন ডা. এস এম মাহবুবুল হাসান, ডা. আনন্দ বসাক ও ডা. খাইরুল ইসলাম তারেকসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক।
প্রতিষ্ঠানটিতে রয়েছে আধুনিক চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার বিভিন্ন সুবিধা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিটি স্ক্যান, এক্স-রে, ইকো ও বিভিন্ন ধরনের প্যাথলজি পরীক্ষা। প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে রোগীদের নির্ভুল ও মানসম্মত সেবা দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
মেডিকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। উপ-পরিচালক হিসেবে রয়েছেন রাজু আহমেদ, এনামুল হক নাদিম ও ইব্রাহিম ইসলাম মুন্না মীর। আর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন শেখ ফরিদ।
প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, সাধারণ ও অসচ্ছল মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা আরও সহজলভ্য করাই তাদের অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা এক জায়গায় পাওয়ার সুযোগ তৈরি করে রোগীদের ভোগান্তি কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে রোগীদের স্বার্থে সঠিক তথ্য যাচাই করে চিকিৎসাসেবা গ্রহণ করা উচিত।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও সাশ্রয়ী সেবার সমন্বয়ে মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক কনসালটেন্ট সেন্টার ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।