নাটোরের চলনবিলের গুরুদাসপুর অংশে যন্ত্রের সাহায্যে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
দীর্ঘদিন ধরে চলনবিলের বিস্তীর্ণ এলাকায় কচুরিপানা জমে থাকায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। কোথাও জলাবদ্ধতা তৈরি হচ্ছিল, আবার কোথাও নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল। কৃষিজমি থেকে সময়মতো পানি না নামায় রবিশস্যের আবাদ নিয়েও শঙ্কায় ছিলেন কৃষকেরা।
সম্প্রতি চলনবিলে কচুরিপানার কারণে কৃষক, জেলে ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসে। এর পর প্রশাসনের পক্ষ থেকে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, বিশেষ যন্ত্রের সাহায্যে কচুরিপানা কেটে পানির পথ পরিষ্কার করা হচ্ছে। এতে ধীরে ধীরে আটকে থাকা পানি সরে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে এবং নৌকা চলাচলের পথও স্বাভাবিক হচ্ছে।
স্থানীয় বাসিন্দা রহিম মোল্লা বলেন, দীর্ঘদিন কচুরিপানার কারণে চলাচল ও কৃষিকাজে সমস্যা হচ্ছিল। এখন পরিষ্কারের কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি বোধ করছেন