1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স” ঘোষণা উপজেলা নির্বাহী অফিসারের। মহেশপুরের শাহাপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা নীলফামারীর ডিমলায় পারিবারিক বিরোধের জেরে যুবককে মারধর, রংপুর মেডিকেলে ভর্তি অনলাইনে পোস্ট করার পর মিলল পরিচয়, ৪ দিন পর প্রতিবন্ধী হাবিবের মরদেহ বুঝে নিল পরিবার। রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন জীবননগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলনবিলে কচুরিপানা অপসারণে প্রশাসনের উদ্যোগ জয়পুরহাটে ছাত্র শিবিরের উদ্যোগে ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা চিতলমারী সদর ইউপি: তৃণমূলের মন জয় করে আলোচনার শীর্ষে মোহাম্মদ আলী আধুনিক প্রযুক্তি ও সাশ্রয়ী সেবায় আস্থার ঠিকানা ‘মেডিকো’

জীবননগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মোঃফাহাদ আহাম্মেদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর করতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ এবং চোরাচালান নিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া অনিষ্পন্ন চোরাচালান মামলাসমূহের অগ্রগতি, জেলা সড়ক নিরাপত্তা কমিটির কার্যক্রম এবং সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন নিয়েও আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ, ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহাজাহান খান, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়ক ইমরান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিয়মিত মনিটরিং এবং বিভিন্ন দপ্তরের মধ্যে আন্তঃসমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট